Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্তব্যে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ২২:০২

ডিএনসিসি প্রশাসক।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ‘কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারীর কাজে গাফিলতি প্রমাণিত হলে তদন্তসাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান-২ নম্বরে অবস্থিত ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে উৎসবের দিনগুলোতে শহর পরিচ্ছন্ন রাখতে আন্তরিকভাবে সহযোগিতা করায় তিনি সাধারণ নগরবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উত্তর সিটির গত তিনদিনের বর্জ্য অপসারণ কার্যক্রমের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। প্রশাসক জানান, ঈদ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডিএনসিসি এলাকার চারটি প্রধান পশুর হাটের সমস্ত বর্জ্য এরইমধ্যে সম্পূর্ণভাবে পরিষ্কার করেছে। বাকি অস্থায়ী হাটগুলোর বর্জ্য সরানোর কাজও পুরোদমে চলছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেগুলোকেও পুরোপুরি পরিচ্ছন্ন করে ফেলা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, নগরবাসীর দায়িত্বশীল ভূমিকা ও সচেতনতার কারণেই এবার নির্ধারিত সময়ের মধ্যে শহরের সিংহভাগ বর্জ্য দ্রুত অপসারণ করা সম্ভব হয়েছে। ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে উত্তর সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর