Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কোরবানির মাংস বণ্টনের স্থান নির্ধারণ নিয়ে সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৯:২৩

সংঘর্ষ চলাকালীন মুহূর্ত।

ফরিদপুর: জেলার ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির মাংস বণ্টনের স্থান নিয়ে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির গোস্ত বণ্টনের জায়গা নির্ধারণ নিয়ে আবু বক্কর মুন্সীর লোকজনের সঙ্গে কামরুজ্জামান সম্রাটের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। পরে উভয়পক্ষ রামদা, টেঁটা, ইট-পাটকেল ও আরও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন আবু ব্বকর মুন্সী এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট।

এদিকে, আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।’

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর