Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৬:১৯

দুর্ঘটনার পরে ভাঙচুর হওয়া ঘাতক বাসটি।

বরিশাল: ‎ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎ঘটনার পরপরই ঘাতক বাসটি ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা। তবে চালক ও চালকের সহকারী কৌশলে পালিয়ে গেছে। অপরদিকে দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

‎নিহতরা হলেন উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), ফিরোজের স্ত্রী মনিরা বেগম ও শিশুকন্যা জান্নাত আক্তার।

‎দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলচালক। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে রাখেন তারা। এ সময় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।’

‎গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। যানযট নিরসনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর