চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় ৭১ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গ নেয়। পরে মেন্দের মাঠ এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দামুড়হুদা মডেল থানায় এ বিষয়ে মামলা হয়েছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।