Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১২:০৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। ছবি: সংগৃহীত।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন চাকমা শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতরা হলেন-লেয়ারা (৪১), পিতা: সুনইয়ং চাকমা; অংকেমং (৫০), পিতা: মৃত নিওমং চাকমা এবং চিংকা অং (৪০), পিতা: অইমং চাকমা। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, সীমান্তে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থল মাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হয়। অপর একটি সূত্রে জানান, চোরাই পণ্য পাচার কাজে জড়িত তারা। ওই দিন মাদকদ্রব্য আতে গিয়ে এ ঘটনার কবলে পড়ে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় লাশ পৌঁছাতে দেরি হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। তাবে ঘটনাস্থলে বিজিবি, চৌকিদারসহ স্থানীয়রা আছেন।

এ ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্তারিত তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর