Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ০৮:৪৩ | আপডেট: ২৫ মে ২০২৬ ০৯:১৯

রডবোঝাই একটি ট্রাক উলটে ১৫ জন নিহত।

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই একটি ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের (অতিরিক্ত) পুলিশ সুপার ফৌজিয়া হাবিব।

তাৎক্ষণিক ভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক রডসহ যাত্রীবোঝাই করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উলটে যায়। ট্রাকের এর ওপরে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে ঘটনা স্থলে মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। ট্রাকের সব যাত্রীদের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ বলে জানা গেছে।’