Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঝালকাঠিতে ট্রলি উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৮:৪২

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রলিটি। ছবি: সংগৃহীত

‎বরিশাল: ‎ঝালকাঠির নলছিটিতে পণ্যবাহী ট্রলি উলটে চালক হানিফ মাঝি (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেলপার) মো. ইমন গুরুতর আহত হয়েছেন।

‎রোববার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ‎

নিহত হানিফ মাঝি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হেলপার মো. ইমন একই উপজেলার চরাদি এলাকার বাসিন্দা।

পুলিশ ও ‎স্থানীয়রা জানান, মানপাশা বাজার থেকে তিন চাকার ট্রলিটি ড্রামের তেল খালাস করে বাখরকাঠি ফিরে যাচ্ছিল। পথে কালিবাড়ি নামক এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উলটে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ট্রলিতে থাকা চালকের সহকারী মো. ঈমন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত ঈমনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর