Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৪:৪১

ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪০) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালী উত্তরপাড়ার বায়তুল মা’মুর জামে মসজিদ মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ডালিম গাজী কয়রা উপজেলার আব্দুর শেখ গাজীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং ধান কাটার কাজ করতেন।

স্থানীয়রা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জয়খালী ব্রিজের আগে মসজিদটি অবস্থিত। মসজিদের ইমাম মো. সোহরাব হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে এসে গেটের ভেতরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি হরিণটানা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর