Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপ বাড়লেও যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ২৩:২১ | আপডেট: ২৩ মে ২০২৬ ২৩:২২

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বাড়লেও শনিবার (২৩ মে) রাতে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকাসহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শ‌নিবার (২৩ মে) রাত ১০টার জেলা পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করায় মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যমুনা সেতু পশ্চিম গোলচত্বর, হাটিকুমরুল গোলচত্বর ও মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কোথাও যানজট বা ভোগান্তি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমাদের টিম কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার রাতেও মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। চালকদের অতিরিক্ত গতি পরিহার ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর