Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২২:০১

গ্রেফতার হওয়া আসামি।

চট্টগ্রাম: জেলার হাটহাজারীর আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়সাল জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৬ মার্চ সে হাটহাজারীর আমান বাজার এলাকায় আল আমিন নামে এক ব্যক্তির তুলার গুদামের ভিতরে আফরিন আক্তারকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর আসামির বন্ধুও তাকে পুনরায় ধর্ষণ করতে চাইলে আফরিন চিৎকার করার চেষ্টা করে। এতে ফয়সাল ও তার বন্ধু মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে।

বিজ্ঞাপন

ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে পুলিশ মানিকছড়ি ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদী থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর