Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২১:২৮

প্রতীকী ছবি।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে একটি ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলযোগে দুই যুবক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই আরোহী। ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শান্তকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদেল আকবর বলেন, ‘নিহতের নাম-পরিচয় জানা গেলেও বিস্তারিত ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর