নওগাঁ: জেলার রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষিকাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’