Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৫:২৫

গ্রেফতার হওয়া জুয়া চক্রের সদস্য তুষার।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ২টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়ায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. আজমল হুদা। গ্রেফতার হওয়া ওই সদস্যের নাম তুষার। তিনি ওই এলাকার সাবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৩ মে কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি সাইবার ক্রাইম মামলায় ৩ নম্বর এজাহারভুক্ত আসামি তুষার।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাশিদুল হাসান রাশেদ (এসআই) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তুষারকে গ্রেফতার করেছি। এই চক্রের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. আজমল হুদা বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তি মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। সেখানে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর