Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় শ্বাসরোধে শিশুকে হত্যা, মূল আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২২:১২ | আপডেট: ১৪ মে ২০২৬ ২৩:৪৫

গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত।

গাইবান্ধা: জেলার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে চতুর্থ শ্রেণির ছাত্রী কুলসুমকে (১০) শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইব্রাহিম হাসান লিমন শেখকে (২১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নিহত কুলসুম বল্লমঝাড় ইউনিয়নের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিবেশী জহুরুল ইসলাম শেখের ছেলে লিমন শেখ প্রায়ই কুলসুমকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। এ নিয়ে ঘটনার কিছুদিন আগেও তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

বিজ্ঞাপন

পরে গত বছরের ২৪ নভেম্বর কুলসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে যে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে গত ১৩ মে নিহতের মা মোছা. রেজিনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পরপরই র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর