Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২১:৪৯

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর ৩টি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চৈতী সর্ববিদ্যা জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভাঙা ফ্লোরের ওপর নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল। এ অপরাধে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

চসিক সূত্র জানায়, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর