বরিশাল: ঝালকাঠির নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর নুরুল ইসলাম সরদারকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম নলছিটির ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে জলবসন্তে আক্রান্ত হওয়ায় ওই গৃহবধূ স্বামীর থেকে আলাদা ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আরিফুল আলম বলেন, ‘ভুক্তভোগী নারী এ ঘটনায় মামলা করেছেন। এর ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।’