Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৭:১৮

ঢাকা: ফ্রান্সে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে সংক্ষিপ্ত ব্যবসায়িক সফরে প্যারিস আগমন উপলক্ষে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে পুরো প্যারিসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও ফ্রান্স যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুর রেজা তুহিন এবং ব্যবসায়ী কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

সংবর্ধিত প্রধান অতিথি আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়া প্রবাসীদের প্রশংসা করে বলেন— “প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি। যেকোনো সংকটময় পরিস্থিতিতে আপনারা দেশকে সাহস, শ্রম ও সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমি আপনাদের সঙ্গে একযোগে কাজ করতে চাই।”

তিনি ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি উন্নয়নের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

তার বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়া প্রবাসীদের জীবন ও কর্মক্ষেত্র সহজতর করতে সরকারের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, বিদেশে কর্মরত অভিজ্ঞ সিনিয়র প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও নেটওয়ার্ক ব্যবহার করে সরকার আরও বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম মিল্টন সরকার, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা কবির আহমেদ, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপি নেতা আরমান সোহেল, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিলন, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপি নেতা নাজির উদ্দিন যশরী, ব্যবসায়ী মোহাম্মদ হাবিব, ব্যবসায়ী মো. কামরুল হাসান প্রমুখ।

এ ছাড়া ফ্রান্স যুবদলের সহ-সভাপতি মির্জা খালেদ, যুবদল নেতা সাইদুর রহমান নিজাম, তানজিরুল আবাস, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমানসহ ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/ইআ