নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।
এর আগে সোমবার (১২ মে) রাতে থানার গোল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন জাহানারা পারভীন। এসময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ রূপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এসময়ে পুলিশ তাকে আটক করেন। তাকে আটকের সময়ে তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বলে স্লোগান দেয়।
এ বিষয়ে ওসি রেজাউল করিম রেজা বলেন, মঙ্গলবার তাকে আটক করে রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান আছে।