Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পাচার হওয়া ২ নারী ৩ বছর পর দেশে ফিরলেন

লোকাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১০:৪৪ | আপডেট: ১৩ মে ২০২৬ ১০:৫১

ভারত থেকে ফেরত আসা ২ নারী।

বেনাপোল: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারী তিন বছর পর দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসা নারীরা হলেন, বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদর (২৬)।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে তারা সীমান্ত দিয়ে চোরাই পথে দালালদের মাধ্যমে ২০২৩ সালে রাতের আঁধারে ভারতে যান। সেখানে তারা নয়া দিল্লিতে অবস্থান করেন এবং বাসা বাড়িতে কাজ করতেন। ২০২৫ সালের ১১ ডিসেম্বর পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে আদালতে পাঠায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত এই দুইজন নারীকে দমদম সেন্ট্রাল জেলে পাঠায়। সেখানে তারা পাঁচ মাস কারাভোগ করেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর