Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে প্রকাশ হলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৭:১৫

‘নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ’ বিষয়ক প্রস্তুতিমূলক সভা।

নাটোর: নাটোরে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম আহরণ শুরু হবে। জেলা প্রশাসন ঘোষিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে।

সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ’ বিষয়ক প্রস্তুতিমূলক সভায় এ ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ ও খিরসাপাত, ২ জুন লক্ষণভোগ, ১৪ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন ফজলি, ৫ জুলাই মল্লিকা, ১৫ জুলাই বারি আম-৪, ২০ জুলাই আশ্বিনা এবং ১০ আগস্ট গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, লিচুর মধ্যে ১৫ মে থেকে মুজাফফরপুরী এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহ করা যাবে।

তবে এরই মধ্যে বাজারে কিছু লিচু বিক্রি শুরু হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, ‘বাজারে আসা এসব লিচু মূলত স্থানীয় জাতের।’

সভায় অপরিপক্ব আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কেউ আম বা লিচু সংগ্রহ করতে চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন নিতে হবে।

অপরিপক্ব ফল সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়। পাশাপাশি বাণিজ্যিক বাগানে কৃত্রিম উপায়ে আম পাকানো বা বড় করার জন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন এলাকার বাগানমালিক, আম ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর