Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৪:৫৭

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) রাত ৮টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত শেফাকে রোববার বিকেল ৪টার দিকে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে এবং রাতে সে মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেফা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পাশাপাশি সে ক্যান্সারেও আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে, সেই সাথে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৮৩ জন। জেলায় মোট ১২১৩ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর