Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২২:৫৯ | আপডেট: ৮ মে ২০২৬ ১০:৫৫

রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বৃহস্পতিবার (৭ মে ) রাত ১০টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে রাত ১০টা ১০মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন চালকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে। দৌলতদিয়া ঘাট প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর