Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বালু উত্তোলনের অপরাধে একজনকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:৫০

অভিযান চলাকালীন একটি মুহূর্ত।

টাঙ্গাইল: জেলার নাগরপুরে যমুনার শাখা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে একজনকে কারাদণ্ড ও দুইজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের একাধিক স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফান উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জ্বালাই গ্রামের বদর উদ্দিনের ছেলে জুলহাসকে বাল্কহেড দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, নদী থেকে মাটি কাটার অপরাধে ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে সড়ক পরিবহণ সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪, ৬৬ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা এবং দপ্তিয়র ইউনিয়নের আমির হোসেনের ছেলে লিটনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ), ৫ (১) ধারায় তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দিয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর