রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে সর্বমোট ৫৪ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু ভর্তি হয়েছে।
ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামেরসন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১৮ জনকে ডিসচার্জ করা হয়েছে। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৯২৬ জন রোগী।