Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কু‌ড়িগ্রা‌মে জাইমা রহমা‌নের ছ‌বি ব‌্যঙ্গ ক‌রে ফেসবু‌কে পোস্ট, থানায় জি‌ডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৮:০৪ | আপডেট: ২ মে ২০২৬ ১৮:১৮

জাইমা রহমান।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব‌্যঙ্গ ক‌রে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার অভি‌যো‌গে জি‌ডি করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১ মে) সকালে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্দুল্লাহিল জামান।

এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাগেশ্বরী পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক (৪৮) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওমর ফারুক জিডির আবেদনে উল্লেখ করেন, বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে রাসেল মামুন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থে‌কে জাইমা রহমানের ছবি বিকৃত করে পোস্ট ক‌রেন; যা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি একটি রাজনৈতিক দল ও দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ত‌বে এ বিষ‌য়ে জানতে অভিযুক্ত রা‌সেল মামু‌নের স‌ঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা ক‌রেও তা‌কে পাওয়া যায়নি। কিন্তু তিনি তার ব‌্যক্তিগত ফেসবুক আইডি থে‌কে এক‌টি পোস্ট ক‌রে‌ছেন। সেখা‌নে তি‌নি সবার কা‌ছে ক্ষমা চে‌য়ে লিখে‌ছেন, ‘এটা আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর এরকম ভুল হবে না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’

বিএন‌পি নেতা ওমর ফারুক ব‌লেন, ‘পোস্ট‌টি কখন করা হ‌য়ে‌ছে তা জা‌নি না। ত‌বে বৃহস্প‌তিবার রা‌ত সা‌ড়ে ৭টা‌র দি‌কে পোস্ট‌টি দে‌খে থানায় গি‌য়ে জি‌ডি ক‌রি। রাজ‌নৈ‌তিক মতপার্থক‌্য থাক‌তে পা‌রে, তাই ব‌লে কা‌রও ছ‌বি বিকৃত করা ঠিক না।’

তিনি আরও দা‌বি করেন, অভিযুক্ত রা‌সেল আগে ছাত্রলী‌গের রাজনী‌তির স‌ঙ্গে জ‌ড়িত থাক‌লেও বর্তমা‌নে জামায়া‌তের রাজনী‌তির স‌ঙ্গে সম্পৃক্ত।

না‌গেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্দুল্লাহিল জামান ব‌লেন, ‘এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর