Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টবল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ২২:৪৯

কক্সবাজার: জেলার রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ এপিবিএনে কর্মরত এক পুলিশ কনস্টবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩০ বিজিবি’র রামু ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘কনস্টবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

অন্যদিকে ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর