Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২২:১০

কক্সবাজার: চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. আলীমের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন মোটরসাইকেলযোগে বরইতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর