Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী মহানগর যুবদলের নতুন আহ্বায়ক জনি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২২:৫০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:৫৭

মো. শরিফুল ইসলাম জনি।

রাজশাহী: মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিকে আহ্বায়ক করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, জনি ২০২১ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক-এর পদের মাধ্যমে যুবদলের রাজনীতিতে নেতৃত্বে আসেন। যুবদলের রাজনীতিতে আসার আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক নিযুক্ত করায় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপিকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর