Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ মাসের সংসার, একসঙ্গে বিষপানে তরুণ দম্পতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২১:৫৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৯:০৯

সুনামগঞ্জ: ভালবাসার টানে মাত্র ৫ মাস আগে ঘর বাঁধেন মনিকা বেগম (১৮) ও মাহফুজ (১৯)। কিন্তু সেই ভালোবাসার গল্পই রোববার (২৬ এপ্রিল) মর্মান্তিক পরিণতিতে শেষ হলো একসঙ্গে বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ দম্পতি।

জানা যায়, নিহত মাহফুজ দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। প্রেমের সম্পর্কের পর সামাজিকভাবে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন তারা।

পরিবারের লোকজনের ভাষ্য, শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দিয়েছিল। রোববার ( ২৬ এপ্রিল) দুপুরে হঠাৎ করেই দুজন বিষপান করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মাহফুজকে সিলেটে রেফার করা হলে সেখানে পৌঁছানোর পর তারও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মাহফুজের বাবা আজিজুর রহমান ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি নিয়ে এ দম্পতির ঝামেলা হয়েছিল এবং কেন বিষপান করলেন সে বিষয়ে  এখনও জানা যায়নি।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকা বেগমের মৃত্যু হয়। মাহফুজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছিল।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর