Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১৩:৪১

খাদে পড়া ট্রলি। ছবি: সংগৃহীত।

বরিশাল: ‎ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্ৰণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামের এক তরুণ হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল হকের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভান্ডারিয়াগামী একটি তিন চাকার ইটবোঝাই ট্রলির সামনের চাকা হঠাৎ ফেটে গেলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির চালকের সহকারী (হেলপার) তানভীর ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং চালক শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সাব্বির নামে আরেক ট্রলির চালক স্থানীয়দের সহযোগিতায় তানভীরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

‎রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানিয়েছে, মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর