Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলোয়ারের ভেতর ৬০০০ পিস ইয়াবা, ৩ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ২১:৪৭

কক্সবাজার: জেলার মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সেলোয়ারের ভেতরে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ‘দরিয়ানগর কুলিং কর্নার’ নামের একটি দোকানের বিপরীতে প্যারাসেইলিং গেটের পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ৩ নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে জুলেখা বেগম (৩৫), হালিমা আক্তার (২৮) ও সেতারা (২৬) এর পরিহিত সেলোয়ারের ভেতর বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে ২ হাজার পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার ৩ জনই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, ‘এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর