Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২১:৫৬

গ্রেফতার হওয়া আসামি।

কক্সবাজার: কক্সবাজারে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. সাজ্জাদ হোসেন (২৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বিজ্ঞাপন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর