Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৯:৩৫

মানববন্ধন।

রাজশাহী: রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ’।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর রাজশাহী হওয়া সত্ত্বেও এ শহরে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট এবং এ অঞ্চলের বিভিন্ন জায়গার কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন অব্যাহত রয়েছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে নগরীতে বায়ুদূষণ ও শব্দদূষণ উদ্বেগজনক হারে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণ বিধিমালা না মানা, রাস্তা ও ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। পদ্মাপাড়ের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও গ্যারেজ থেকেও চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে পরিবেশ সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—গাছ কাটা বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার ও বিপণন বন্ধ করা, পুকুর ভরাট বন্ধ ও ভরাটকৃত জলাধার পুনরুদ্ধার, কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণ কোড বাস্তবায়ন এবং অবৈধ পার্কিং উচ্ছেদ।

কর্মসূচিতে বক্তারা সকল প্রাণীর জন্য বাসযোগ্য একটি সুন্দর সবুজ নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হক, সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহ-সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড. জাকির খান ও ড. মোহাম্মদ কামারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া, দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবুও বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর