Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৮:৩৩

গাইবান্ধা: সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোনালিসা ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে এবং এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে গত মঙ্গলবার একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবনের সঙ্গে মোনালিসা বাড়ি থেকে বেরিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় গ্রাম্য সালিশের মাধ্যমে মোনালিসাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

এরপর তাকে পাশের গ্রামের বড় বোনের বাড়িতে রাখা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক চিকিৎসক এরশাদকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপরে মোনালিসাকে স্যালাইন দেওয়া হলে কিছুক্ষণ মধ্যেই তার মৃত্যু হয়।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি জানান, মোনালিসা ও শ্রাবন একই বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শ্রাবন নবম শ্রেণিতে পড়াশোনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর