Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে পৃথক মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৫:২৮

জামালপুর: জামালপুর ধর্ষণ মামলাসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায়।

একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণ মামলায় আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছেন।

একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর