Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল নিতে পেট্রোল পাম্পে অপেক্ষা, হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৬:৫৪

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার এক পেট্রোল পাম্পে তেল নিতে এসে তীব্র রোদে হিটস্ট্রোকে আব্দুল আলম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল আলম। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বাকশৈইল গ্রামের কৃষক আব্দুল আলাম বুধবার ভোর রাত থেকে ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় কর্মচারী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পাম্পে তেল নিতে আাসা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আব্দুল আলম নামে এক ব্যক্তি পাম্পে তিল নিতে এসেছিলেন। এরপর হঠাৎ তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর