Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী-নাটোর বাস মালিক সমিতির বিরোধে ২ জেলার বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৬:০৭

চলাচল বন্ধ হয়ে পড়ে আছে বাস।

নাটোর: রাজশাহী ও নাটোরের বাস-মিনিবাস মালিক সমিতির বিরোধের জেরে দুই জেলার মালিকের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পাল্টাপাল্টি একে-অপরের বাস চলাচল বন্ধ করে দেয় তারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অন্য জেলার বাস মালিকদের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার জানান, গতকাল (২০ এপ্রিল) রাজশাহী বাস মালিক সমিতির বাস শ্রমিকদের সঙ্গে নাটোর বাস মালিক সমিতির শ্রমিকদের সামান্য একটু বিরোধ হয়। পরে ঘটনাটি তারা মীমাংসা করে নেন। কিন্তু এরপর আজ সকালে নাটোরের বাস মালিকদের বাস চলাচল রাজশাহী মালিক সমিতি বন্ধ করে দেয়। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে নাটোরের বাস মালিক সমিতিও রাজশাহীর বাস মালিকদের বাস চলাচল বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্যান্য জেলার মালিকদের বাস সারাদেশেই স্বাভাবিকভাবে চলাচল করছে।