Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অবৈধভাবে মাটি খননের অপরাধে জামায়াতের কর্মীকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১১:৫৩

ছবি: সংগৃহীত।

নাটোর: নাটোরের লালপুরে জামায়াতের এক সদস্য অবৈধভাবে মাটি খনন করায় তাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আবীর হোসেন।

সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২ টায় অবৈধভাবে মাটি খননের অভিযোগের ভিত্তিতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর নামক স্থানে (এনএবি) ভাটার মালিকের জায়গায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে ঐ স্থানে অবৈধভাবে মাটি কাটার আলামত পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত (এনএবি) ভাটার মালিকের ছোট ভাই জামায়াতের কর্মী মো. আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সার্বিক অভিযানে সহযোগিতা করেন লালপুর থানা পুলিশ এর একটি চৌকস টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, (এনএবি) ভাটার মালিক মো. আজাদ হোসেন জামায়াতের একনিষ্ঠ কর্মী ও উপজেলা ঝিকঝাক ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি প্রতিনিয়ত রাতের অন্ধকারে তার ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করতেন স্থানীয়রা দেখতে পেয়ে প্রশাসনকে অভিযোগ দিলে প্রশাসন ব্যবস্থা নেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অবৈধ কোন কার্যক্রম লালপুরে হতে দেওয়া হবে না। আমি যতদিন আছি অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং, মাদক ব্যবসা সবকিছুতে জিরো টলারেন্স।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর