Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৪ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা

লোকাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:৩২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:৩৪

অভিযান চলাকালীন মুহূর্ত।

বেনাপোল (যশোর): জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে জহুরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নেয়াজ মাখদুম জানান, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শুভেন্দু বিশ্বাস ও শার্শা থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর