Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৯

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ফয়সাল আহমেদ (১৫)  নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।

স্থানীয় ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ১০টার সময় সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থান এলাকা অতিক্রম করছিল। এ সময় ফয়সাল চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান সারাবাংলাকে বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলা অতিক্রমকালে বারৈয়ারঢ্যালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। নিহতের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর