Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৮:২৪

ছবি: সংগৃহীত।

বাগেরহাট: সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের পুকুর পাড়ে হরিণটির দেখা মেলে।

পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধারকরা হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি।তিনি ধারণা করেছেন , বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদে অবমুক্ত করা হয়।

পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর