Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৭

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মো. নাছির (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির বড় ইনানী এলাকার বাসিন্দা। তিনি ইনানী সৈকত এলাকায় ডাব বিক্রি করতেন। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তিনি তার ফুফু মনিরা বেগমের বাড়িতে বেড়াতে যান এবং সেখানেই অবস্থান করছিলেন। রাত ১১টা থেকে রোববার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা সকালে নাশতার জন্য ডাকাডাকি করলে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর