Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে তেল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

ছবি: সংগৃহীত।

নাটোর: নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় মেসার্স রহিম ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

অভিযোগ রয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে অনিয়মের মাধ্যমে তেল বিতরণ করা হচ্ছিল।

একপর্যায়ে সন্ধ্যার দিকে পাম্প কর্তৃপক্ষ হঠাৎ করে তেল শেষ হওয়ার ঘোষণা দিলে অপেক্ষমাণ বাইকারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বিজ্ঞাপন

এ সময় বাইকারদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর