Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর, বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

গ্রেফতার হওয়া বাবা-ছেলে।

পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ঝিটকিখুড়া এলাকার মো. বেলাল হোসেন ও তার ছেলে নয়ন ইসলাম।

পুলিশ আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে থাকা জিমি আক্তার নামের এক রোগীর স্বজনেরা আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জৎ কুমার রায়ের বিরুদ্ধে ‘ভুল চিকিৎসা’র মিথ্যা অভিযোগ তুলে তার ওপর চড়াও হন রোগীর শ্বশুর বেলাল ও স্বামী নয়ন ইসলাম। একপর্যায়ে তারা ডাক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন এবং সরকারি কাজে বাধা দেন।

বিজ্ঞাপন

এই ঘটনার প্রেক্ষিতে ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ১৩ ঘণ্টার মধ্যে রংপুরের মেডিকেল মোড় এলাকা থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) আশরাফুল ইসলাম বলেন, ‘চিকিৎসকের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর