Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জব্দ ৬ কোটি টাকার চিংড়ি রেণু কর্ণফুলীতে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:০৯

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী উপজেলায় শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) এসব রেনু কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে বিশেষ অভিযানে জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিতের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

রেনুগুলো জব্দ করার পর ট্রাকচালক ও হেল্পারদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ রেণুগুলো অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর