Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে জুমার নামাজ চলাকালে মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২১:৩৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:৩৮

প্রয়াত মুসল্লি আসলাম।

নীলফামারী: জেলার সৈয়দপুরে জুমার নামাজের সময় এক মুসল্লির মৃত্যু হয়েছে। আসলাম (৫৬) নামের ওই ব্যক্তি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত আসলাম সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদ এর চতুর্থ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের বায়ান চলাকালীন সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান আলী নামের এক মুসল্লি বলেন, ‘তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন। এমন পুণ্যময় স্থানে এবং নামাজরত অবস্থায় বিদায় পাওয়া সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।’

বিজ্ঞাপন

আসলামের জানাজা আজ বাদ এশা সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর হাতিখানা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর