Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকস্থলীতে ইয়াবা, ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২০:২৮

ইয়াবা পাচারের অভিযোগে আটক হওয়া দুই যুবকের একজন।

কক্সবাজার: কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে পৃথক দু’টি অভিযানে পাকস্থলীতে ইয়াবা বহনের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের দেহ থেকে মোট ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে হামিদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোনও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

একই সময়ে অপর একটি অটোরিকশা তল্লাশি করে ফাহিম (২১) নামে আরেক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও একইভাবে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়ও একটি বাটন মোবাইলফোন জব্দ করা হয়।

আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

সমঝোতার পথে ইরান যুদ্ধ!
১৬ এপ্রিল ২০২৬ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর