Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:৩২

হাম রোগের প্রতীকি ছবি।

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮১ শিশু।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে দুই শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া, দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

সমঝোতার পথে ইরান যুদ্ধ!
১৬ এপ্রিল ২০২৬ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর