Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বর্ণাঢ্য আয়োজনে ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম‘র ৪৬ বর্ষে পদার্পণ ও বর্ষবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ০০:০২

কুড়িগ্রাম: বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কুড়িগ্রাম শহরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি ৪৬ বর্ষে পদার্পণ করল।

এদিন গ্রামীণ ঐতিহ্যের লাঠি খেলাসহ বিভিন্ন লোকজ খেলা অনুষ্ঠিত হয়। আর সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালী, বিয়ের গীতসহ পুরনো দিনের গান, কবিতা, নৃত্য, নাট্যাংশ, মূকাভিনয়সহ চলে আনন্দ আয়োজন।

এ সময় শুভেচ্ছা জানান জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, অ্যাডভোকেট আবুল বাশার মঞ্জু, অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, নাট্যকার ও নির্দেশক হেলাল জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন বাদল, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার সহ সমাজের বিশিষ্ট জনেরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর