Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বাড়ছেই, হাসপাতালে নতুন ভর্তি ৩৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৭

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বাড়ছেই। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, নতুন করে আরও ৩৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৯। নতুন করে ভর্তি হয়েছে আরও ৩৯ শিশু। এদিন ৫ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে । তবে কোনো রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১০৩ জন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সর্বমোট নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, ‘হাম একটি সংক্রামক রোগ। শিশুদের মধ্যে এর ঝুঁকি বেশি থাকে। হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের চেষ্টা চলছে।’

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর